মুখ্যমন্ত্রীর হাত ধরে রেল স্টেশনে যাতায়তের জন্য নবনির্মিত রাস্তার উদ্ভোধন

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১১ ফেব্রুয়ারী || বৃহস্পতিবার বিলোনিয়া থেকে শান্তির বাজার এসে অলইছড়া এলাকায় রেল স্টেশনে যাতায়তের জন্য নবনির্মিত রাস্তার শুভ উদ্ভোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার বের। রাজ্য সরকারের পূর্ত দপ্তরের উদ্যোগে টিএনভি কলোনি থেকে বিবি রোড ভায়া খাসটিলা নবনির্মিত রাস্তার শুভ উদ্বোধন করেন তিনি। এই অঞ্চলের সাধারণ মানুষের যোগাযোগের ক্ষেত্রে এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন তিনি বলেন, পরিবহণের গতি অর্থনৈতিক প্রগতির মূল ভিত্তি। সংলগ্ন অঞ্চলের অর্থনৈতিক বিকাশেও এই সড়কপথ মাইলফলক হয়ে উঠবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*