বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১১ ফেব্রুয়ারী || শান্তির বাজার সফর করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন শান্তির বাজারে নবনির্মিত আই টি আই কলেজের শুভ উদ্ভোধন করেন মুখ্যমন্ত্রী।
উদ্বোধন শেষে মুখ্যমন্ত্রী বলেন, কারিগরি শিক্ষার এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করার পর প্রশিক্ষিত তরুণ-তরুণীরা কর্মসংস্থান সুনিশ্চিত করতে পারবেন। রাজ্যের সার্বিক বিকাশের লক্ষ্যে রাজ্য সরকার যে কার্যধারা রূপায়িত করছে এই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার সেই কাজে অগ্রণী ভূমিকা পালন করবে।
