আইপিফটি’র ঘাড়ে কোপ, ৭৫৮ ভোটার তিপ্রা মাথায়

সাগর দেব, তেলিয়ামুড়া, ১৪ মার্চ || আইপিফটি’র ঘাড়ে কোপ। এক সভার মধ্য দিয়ে ৭৫৮ ভোটার যোগদান করেন তিপ্রা মাথায। তিপ্রা মাথার প্রার্থী হিসেবে দীর্ঘ সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত থেকে রাজনীতি অঙ্গনে পা রেখেই কমল কলই উল্লেখযোগ্য উপস্থিতি দেখাতে সক্ষম হয়েছেন। তার নজর কারা উপস্থিতি ইতিমধ্যেই এলাকার ভোটারদের মধ্যে ব্যাপক ভাবে প্রভাবিত করেছেন। তেলিয়ামুড়া মহারানীপুর কেন্দ্রের তিপ্রা মাথার প্রার্থী কমল কলই আত্মীয় স্বজন হিসাবে ভোটারদের কাছে পরিচিত। এছাড়াও এই এলাকার মানুষদের কাছে নিজের উপস্থিতি বিভিন্ন সময়ে রাখার চেষ্টা করেছেন।
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হাওড়া নদীর উৎস স্থল খোঁজের থেকে যেভাবে যেভাবে জল বাহিত হচ্ছে তা তুলে ধরে
রাজ্যের মানুষকে হাওড়া নদীর উৎস নিয়ে উৎসাহিত করেছিলেন। ভ্রমণ পিপাসু কমল কলই রাজ্যের বহু প্রত্যন্ত অঞ্চল চষে বেরিয়েছেন এবং জনজাতি সমাজের মানুষের সুখ-দুঃখের সাথী হিসেবে থেকে তাদের সমস্যার সমাধানের চেষ্টা করেছিলেন। এর অঙ্গ হিসাবে উপহারস্বরূপ তিপ্রা মথার কমল কলইকে প্রার্থী করার প্রথম থেকে ইচ্ছা প্রকাশ করেছিলেন। ইতিমধ্যে তেলিয়ামুড়া মহারানীপুর বিস্তীর্ণ অঞ্চল তিনি ঘুরে বেরিয়েছেন। ভোটারদের কাছে তিনি ভোট ভিক্ষা চেয়ে তিনি এই কেন্দ্রের বিদ্যুৎ, পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে আগামী দিন এই কেন্দ্রটিকে উন্নত থেকে উন্নততর করার প্রতিশ্রুতি দিয়েছেন।
উনার উপস্থিতিতে প্রতিটি সভায় উচ্ছে পড়া ভিড় দেখা গেছে ওই কেন্দ্রের মানিকবাজার অঞ্চল এক নির্বাচনী সভায়। তিনি তিপ্রা মথার প্রার্থী হিসেবে নিজেকে তুলে ধরে ওই অঞ্চলে সমস্ত সমস্যা সমাধানের সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করে। এদিনে মানিকবাজার এলাকা সভায় উপস্থিত ছিলেন প্রার্থী কমল কলই সহ জনজাতি অংশের মানুষের অন্যতম নেতা রঞ্জিত দেববর্মা।
মানুষ অত্যন্ত আনন্দ মধ্য দিয়ে প্রার্থী কমল কলইকে বরণ করে নেন। সমাবেশ থেকে ওই এলাকার ৭৫৮ জন ভোটার সিপিআই(এম), বিজেপি, আইপিএফটি ছেড়ে তিপ্রা মাথায় যোগদান করেন। তাদেরকে দলে বরণ করে নেন প্রার্থী কমল কলই ও বরিষ্ঠ নেতা রঞ্জিত দেববর্মা। নির্বাচনকে কেন্দ্র করে তিনি ধারাবাহিকভাবে নির্বাচনের দিন পর্যন্ত ভোটারদের সাথে যোগাযোগ থাকার আর্জি জানিয়ে তাদেরকে আশীর্বাদ করার জন্য আবেদন জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*