বন্য হাতির আক্রমণে আহত এক যুবক

আপডেট প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৪ মার্চ || বন্য হাতির আক্রমণে আহত হয় এক যুবক। পাশাপাশি ক্ষতি হয় একটি অটোরিক্সা গাড়ির। ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন রামকৃষ্ণপুর এলাকায়। শনিবার রাত সাড়ে এগারোটা নাগাদ। ঘটনার বিবরণে জানা যায়, বিন্দু কুমার দেববর্মা টি আর ০৬ – ২৯০১ নম্বরের নিজ অটো রিক্সা গাড়ি চালিয়ে উত্তর মহারানীর নবনজয় পাড়া থেকে সুধাই ছড়ি পাড়াতে নিজ বাড়িতে যাচ্ছিল। এমন সময় অটো রিক্সা নিয়ে বিন্দু কুমার দেববর্মা রামকৃষ্ণপুর এলাকায় আসা মাত্রই বন্য হাতি সুর দিয়ে অটো রিক্সাটিকে আঘাত করে। এতে বিন্দু কুমার দেববর্মা অল্পবিস্তর আহত হয় এবং সে অটো রিক্সা ফেলে জঙ্গলের দিকে চলে যায়। পরে বনকর্মীদের খবর দিলে বনকর্মীরা ঘটনাস্থলে যায় এবং আহত বিন্দু কুমার দেববর্মাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এনে চিকিৎসা করায়। পরবর্তী সময়ে বনকর্মীরা ওই এলাকার মানুষজনদের হাতে বাজি, পটকা দিয়ে আসে বন্যহাতির তাণ্ডব থেকে রক্ষা পাওয়ার জন্য। যদিও ওই আহত যুবক বিন্দু কুমার দেববর্মা জানায়, এদিনের রাতে হাতি ছিল একটি।
উল্লেখ্য, বন্যহাতির তাণ্ডব থেকে মুঙ্গিয়াকামী সহ তার পার্শ্ববর্তী এলাকা গুলির মানুষজনকে রক্ষা করার জন্য বনকর্মীরা অক্লান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এর পরেও বন্যহাতির তাণ্ডব ঠেকানো যাচ্ছে না।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*