ডঃ বি আর আম্বেদকর এবং পুরণ চাঁদ যোশীর জন্মদিবস পালিত সিপিআই সদর বিভাগীয় দপ্তরে

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল || ভারতের সংবিধান প্রনেতা বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের ১৩১’তম জন্মদিবস এবং ভারতের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পুরণ চাঁদ যোশীর ১১৫’তম জন্মদিবস যথাযথ শ্রদ্ধার সাথে পালন করা হয়। বুধবার ভারতের কমিউনিস্ট পার্টির সদর বিভাগীয় দপ্তর বীরচন্দ্র দেববর্মা স্মৃতি ভবনে আয়োজিত হয় এই অনুষ্ঠান। এই দুই মহান ব্যক্তিত্তের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিপিআই রাজ্য সহ সম্পাদক ডাঃযুধিষ্ঠির দাস, সিপিআই নেতা রমেন্দ্র দত্ত গুপ্ত, সিপিআই সদর বিভাগীয় সম্পাদক মিলন বৈদ্য, সিপিআই নেতা সুব্রত দেবনাথ, বিভাস ভট্টাচার্জী, পার্থ আচার্যী, রাকেশ দাস, জয়ন্তী সরকার, AIYF রাজ্য সম্পাদক বিক্রমজিৎ সেনগুপ্ত এবং AISF রাজ্য আহ্বায়ক শুভদীপ মজুমদার।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*