আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল || রাজ্যের সমস্ত সরকারি, বেসকারী বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্লাস অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করলো রাজ্য সরকার। শুক্রবার রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, শুধু পরীক্ষার দিন যথারীতি পরীক্ষা হবে। তবে শিক্ষক-শিক্ষিকাদের ৫০ শতাংশ উপস্থিত থাকবে। পরীক্ষার দিন প্রয়োজন অনুযায়ী শিক্ষক শিক্ষিকারা আসবেন। আবার অনলাইন ক্লাস চলবে যথারীতি। করোনা সংক্রমণ বৃদ্ধিতে সিদ্ধান্ত বলে জানা গেছে।
