আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল || আবারো পথদুর্ঘটনা রাজধানীতে। এবার পথদুর্ঘটনায় সাথে সাথে প্রাণ হারালো এক মহিলা, আহত একজন। ঘটনা রাজধানীর ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সামনে। জানা যায়, শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কে একটি বাইক অপর একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। সংঘর্ষে বাইকে থাকা আরোহী ছিটকে পড়ে। জানা যায়, রাস্তায় পেছন থেকে আসা এক পাঞ্জাব বডি গাড়ির নিচে পড়ে যায় ঐ মহিলা। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় তিনি। এমনটাই অভিযোগ করছেন স্থানীয়রা। ঘটনাস্থলে আমতলী থানার পুলিশ।
