শনিবার দুপুর ১২টা থেকে তিন দিনের সম্পূর্ণ লকডাউন রাজ্যে, ১৭ই জুলাই পর্যন্ত রাজ্যে ফের কারফিউ ঘোষণা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ জুলাই || এই মূহুর্তের সবচেয়ে বড় খবর। শনিবার দুপুর ১২টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ৩ দিনের জন্য গোটা রাজ্যে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করলো রাজ্য সরকার। শুক্রবার এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ১০ই জুলাই দুপুর ১২টা থেকে ১২ই জুলাই সকাল ৬টা পর্যন্ত গোটা রাজ্যে সম্পূর্ণ লকডাউন জারি করা হয়েছে।
পাশাপাশি ১২ই জুলাই দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ করোনা কারফিউ জারি থাকবে। এই করোনা কারফিউ চলবে ১৬ই জুলাই পর্যন্ত। তৎসঙ্গে ১২ই জুলাই থেকে ১৭ই জুলাই সন্ধ্যা ৬টা থেকে পরের দিন ভোর ৫টা পর্যন্ত নাইট কারফিউ বলবৎ থাকবে। তবে এই করোনা কারফিউ ও নাইট কারফিউ আগরতলা পুর নিগম এলাকা সহ রাণীর বাজার পুর পরিষদ, জিরানিয়া নগর পঞ্চায়েত, উদয়পুর পুর পরিষদ, কৈলাশহর পুর পরিষদ, ধর্মনগর পুর পরিষদ, খোয়াই পুর পরিষদ, বিলোনিয়া পুর পরিষদ, কুমারঘাট পুর পরিষদ, তেলিয়ামুড়া পুর পরিষদ, সোনামুড়া নগর পঞ্চায়েত, অমরপুর নগর পঞ্চায়েত ও সাব্রুম নগর পঞ্চায়েত এলাকায় জারি থাকবে।

 

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*