বিশালগড়, ১০ জুলাই || পরিবর্তনশীল এই বিশ্বে পার্মানেন্ট বলে কিছুই নেই, শুধুমাত্র পরিবর্তন ছাড়া। সময়ের পরিবর্তন হচ্ছে, বদলাচ্ছে আবহাওয়া এমনকি পালাক্রমে বদল হচ্ছে মন্ত্রণাগৃহের মন্ত্রদাতাও। যদিও সব পরিবর্তন আকস্মিক নয়। তবে হয়তো পরিবর্তনের সাথে নিজেকে অভিযোজিত করাকেই বলে সার্ভাইভ বা টিকে থাকা। আর তারই এক আস্ত নজির স্থাপন করেছে বিদ্যমান এক সংবাদ মাধ্যম “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম”। দীর্ঘ আট বছর ধরে, আমাদের এই কনকময়ী রাজ্য ত্রিপুরাতে ডিজিটাল সংবাদ পরিবেশনায় একটি ঘরোয়া এবং পুরোনো প্ল্যাটফর্ম হলো নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম। যার প্রতিষ্ঠাতা ও সম্পাদক শান্তনু চক্রবর্তী। ১০ই জুলাই, ২০১৩ সালে শুরু হয়েছিল এর যাত্রা, আর আজ ৮ বছর অতিক্রম করে ৯ এ পা রাখলো এই পোর্টাল। বলা যায় এর কর্ণধার শান্তনু চক্রবর্তীর অদম্য উচ্ছ্বাস ও দক্ষ বৈঠা-বহনই একে নিয়ে চলেছে বহু তরঙ্গপার। এই পোর্টাল বহু ঘটনা-অঘটনকে নৈপুণ্য সহকারে সাজিয়ে পেশ করেছে জন সম্মুখে। তোলপাড় সৃষ্টি করেছে চিন্তায়, যোগান দিয়েছে বহু তথ্য নির্ভর সংবাদের। প্রলুব্ধ করেছে পক্ষপাতশূন্য সাংবাদিকতার প্রতি নতুন প্রজন্মকে। তাই অবিশ্রান্ত পরিশ্রম ও বহু উমেদে গড়ে উঠা এই প্রতিষ্ঠান আজও অনুপ্রেরনার এক অবিকারী মঞ্চ।
শুভেচ্ছা শান্তনু চক্রবর্তী সহ ‘ নিউজ আপডেট অব ত্রিপুরা’র গোটা টিমকে। বার্তাবাহক এই পোর্টাল এভাবেই জনপেটকে ভরতে থাকুক ঠাসাঠাসা সংবাদে। নয় থেকে পা বারাক নব্বই এ।
