প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে খোয়াই নদীতে তলিয়ে গেল এক কিশোর

সাগর দেব, তেলিয়ামুড়া, ১৯ জুলাই || বিপদত্তারিনী প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে খোয়াই নদীতে তলিয়ে গেল অনির্বাণ পাল (১৬) নামে এক কিশোর। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন জয়নগর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার দুপুর নাগাদ তেলিয়ামুড়া জয়নগর এলাকার বাসিন্দা অসীম পাল (টিংকু) এর ছেলে অনির্বাণ পাল অন্যান্য বাড়ির লোকজনের সাথে বিপদত্তারীনি মায়ের বিসর্জনে এসে মায়ের মঙ্গল ঘটের জল খোয়াই নদীতে বিসর্জন করতে গিয়ে পা পিছলে নদীর জলে পড়ে যায়। তারপর এই কিশোরের আর কোন হদিস পাওয়া যায়নি। এলাকার স্থানীয় লোকজনরা এবং তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীরা নদীর জলে এই কিশুরের খোজাখুজি চালিয়েও সংবাদ লেখা পর্যন্ত এই কিশুরের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে খবর রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্য বিরাজ করছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*