আগরতলায় ১৯ ও ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘মিস্টার ত্রিপুরা ২০২৬’, প্রস্তুতি শুরু

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ নভেম্বর || রাজ্যের শরীরচর্চা ও ফিটনেস জগতের অন্যতম বৃহৎ আসর হিসেবে আগামী ১৯ ও ২০ ডিসেম্বর আগরতলায় অনুষ্ঠিত হতে চলেছে ‘মিস্টার ত্রিপুরা বডিবিল্ডিং অ্যান্ড ফিজিক স্পোর্টস চ্যাম্পিয়নশিপ–২০২৬’। দু’দিনব্যাপী এই প্রতিযোগিতাকে ঘিরে ইতিমধ্যেই উৎসাহ তৈরি হয়েছে শরীরচর্চাপ্রেমী ও ক্রীড়ামহলে।
প্রতিযোগিতার আয়োজন, উদ্দেশ্য এবং বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন সংস্থার সভাপতি তনয় দাস। তিনি জানান, রাজ্যের বডিবিল্ডিং ও ফিজিক স্পোর্টসের প্রতিভাবান প্রতিযোগীদের সামনে নিজেদের দক্ষতা ও শারীরিক সক্ষমতা তুলে ধরার সুযোগ করে দিতেই এই উদ্যোগ।
এই প্রতিযোগিতার মধ্য দিয়ে রাজ্যে শরীরচর্চার সংস্কৃতিকে আরও জনপ্রিয় করে তোলার পাশাপাশি নতুন প্রজন্মকে সুস্থ জীবনযাপন ও নিয়মিত ফিটনেস চর্চায় উৎসাহিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রতিযোগিতাকে সফল করে তুলতে আয়োজকদের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
উল্লেখ্য, ‘মিস্টার ত্রিপুরা ২০২৬’ প্রতিযোগিতাকে ঘিরে রাজ্যের বডিবিল্ডিং ও ফিজিক স্পোর্টসের সঙ্গে যুক্ত প্রতিযোগী এবং অনুরাগীদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*