পুরভোটের আগে যোগেন্দ্রনগরে বাড়ি বাড়ি প্রচারে সিপিআই(এম), জনসংযোগে পার্টি নেতৃবৃন্দ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ নভেম্বর || আসন্ন আগরতলা পুরনিগম নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ কর্মসূচিতে জোর দিচ্ছে সিপিআই(এম)। এরই অঙ্গ হিসেবে সিপিআই(এম)-এর যোগেন্দ্রনগর অঞ্চল কমিটির উদ্যোগে আগরতলা পুরনিগমের ৩০ নম্বর ওয়ার্ডের ৫ নম্বর বুথ এলাকায় বাড়ি বাড়ি প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পার্টির নেতৃবৃন্দ ও কর্মীরা। তাঁরা বাড়ি বাড়ি গিয়ে এলাকার সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা, নাগরিক পরিষেবা ও দৈনন্দিন অভাব-অভিযোগের বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি পার্টির বক্তব্য ও আগামী দিনের কর্মসূচি সম্পর্কেও সাধারণ মানুষের কাছে তুলে ধরেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*