খোয়াইয়ে মনোনয়ন জমা দিতে না পারার অভিযোগ সিপিআই(এম)-এর

গোপাল সিং, খোয়াই, ০২ নভেম্বর || আসন্ন খোয়াই পুর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে খোয়াইয়ে। নির্ধারিত দিনে ১৫টি ওয়ার্ডের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে পারেনি সিপিআই(এম)। এ নিয়ে পুলিশ প্রশাসনের ভূমিকা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিআই(এম) বিধায়ক নির্মল বিশ্বাস।
সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক নির্মল বিশ্বাস অভিযোগ করেন, মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আগেই পুলিশ প্রশাসনকে লিখিত ও মৌখিকভাবে জানানো হয়েছিল। কিন্তু প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। তাঁর দাবি, মূল রাস্তা দিয়ে না গিয়ে বিকল্প রাস্তা ব্যবহার করে নির্বাচনী কার্যালয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*