সাব্রুম গার্লস উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড ২০২৬, অংশ নিল ২১৪ জন পরীক্ষার্থী

বলরাম দেবনাথ, সাব্রুম, ০১ নভেম্বর || সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে PM শ্রী সাব্রুম গার্লস উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড ২০২৬ পরীক্ষা। রবিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই পরীক্ষায় ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ত্রিপুরা ম্যাথমেটিক্যাল সোসাইটির যৌথ উদ্যোগে এই পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষা পরিচালনায় সহযোগিতা করে ত্রিপুরা সরকারের সমগ্র শিক্ষা ও বিদ্যালয় শিক্ষা দপ্তর।
গণিতের প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহ বৃদ্ধি, গাণিতিক চিন্তাভাবনা ও যুক্তিবোধের বিকাশ এবং মেধা অন্বেষণের লক্ষ্যেই এই অলিম্পিয়াড পরীক্ষার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের গাণিতিক দক্ষতা ও মেধা যাচাইয়ের সুযোগ পায়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই পরীক্ষায় মোট ২৭৬ জন পরীক্ষার্থীর নাম নথিভুক্ত ছিল। এর মধ্যে উপস্থিত ছিল ২১৪ জন। অর্থাৎ অনুপস্থিত ছিল ৬২ জন পরীক্ষার্থী। প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
এদিনের পরীক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য জানান সাব্রুম সেন্টারের কো-অর্ডিনেটর রঞ্জন দেবনাথ। তিনি পরীক্ষার আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
শিক্ষামহলের মতে, এ ধরনের উদ্যোগ ছাত্রছাত্রীদের মধ্যে গণিতচর্চার আগ্রহ বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষার প্রতি তাদের আরও উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*