আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই || উষা বাজার এলাকায় নিজ বাড়ির বাথরুম থেকে এক মহিলার অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার বিবরণে জানা যায়, এলাকার বাসিন্দা কালিপদ ঘোষের স্ত্রী পার্বতী ঘোষ। পারিবারিক সামান্য একটি ঝগড়াকে কেন্দ্র করে রবিবার সকালে নিজ বাড়ির বাথরুমে গিয়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় পার্বতী। পরে পরিবারের লোকজন বিষয়টি দেখে চিৎকার করলে ছুটে আসে এলাকাবাসী। ততক্ষণে মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে জানা যায়। পরে পরিবারের তরফ থেকে এয়ারপোর্ট থানার পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে ময়নাতদন্তের জন্য। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
