বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৬ জুলাই || শান্তিরবাজার মহকুমার সুভাষকলোনী পঞ্চায়েতের অধীনে নগদা এলাকায় রাতের আঁধারে দোকান থেকে বিভিন্ন জিনিষপত্র চুরি করে নিয়ে যায় নিশিকুটম্বের দল। ঘটনার বিবরনে জানা যায়, রবিবার রাত্রিবেলায় নগদা এলাকায় মিঠন দাসের মুদী দোকানে চুরি সংগঠীত করলো নিশিকুটম্বের দল। সোমবার সকালবেলা দোকান খুলতে গিয়ে চুরির বিষয়টি উনাদের নজরে এসেছে। দোকানের মালিক জানান, দোকান খুলে উনারা দেখেন দোকানের মধ্যে বিভিন্ন সামগ্রী ছরিয়ে ছিটিয়ে রয়েছে। পরবর্তী সময় দেখতে পান দোকানের বিভিন্ন সামগ্রী ও নগদ অর্থ চুরি করেনিয়ে যায় চোরের দল। এই চুরির বিষয়ে দোকানের মালিকের পক্ষ থেকে সোমবার শান্তিরবাজার থানায় জানানো হয়। ঘটনার খবর পেয়ে শান্তিরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এই চুরির বিষয়ে দোকানের মালিক জানান, নেশাকারবারীরা হয়তো এমন কাজ করেছেন।
