আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ আগষ্ট || ৯ই আগষ্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস। এই দিনটি যথাযথ মর্যাদার সাথে পালন করে ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদ (GMP)। আগরতলায় সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদের ডাকে দিবসটি পালন করা হয়। সোমবার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণমুক্তি পরিষদের নেতা সত্যজিৎ রিয়াং, মানস দেব্বর্মন, মনোরঞ্জন ত্রিপুরা সহ গণমুক্তি পরিষদের কর্মীসমর্থকরা। কর্মসূচিতে এই দিবসের তৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন মানস দেব্বর্মন। কর্মসূচিতে থেকে সংগঠনের পক্ষ থেকে এডিসি’র হাতে অধিক সাংবিধানিক ক্ষমতা, সংবিধানের ১২৫ ধারা সংশোধনী বিল-২০১৯ অবিলম্বে সংসদ অধিবেশনে পাস করতে, জল-জঙ্গল-জমির অধিকার আন্দোলনে সকল অংশের জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
