যথাযোগ্য মর্যাদায় রবি ঠাকুরের প্রয়াণ দিবস পালিত রাজ্যে, ত্রিপুরার সঙ্গে কবিগুরুর আত্মিক সম্পর্ক – মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ আগষ্ট || ২২শে শ্রাবন কবিগুরু রবি ঠাকুরের প্রয়াণ দিবস। রবিবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং হলে হয় মূল অনুষ্ঠান। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্য অতিথিবর্গ। ত্রিপুরার মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রবি ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করেন। তাঁর সাথে অন্যান্য অতিথিরাও রাবিন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করেন।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রদর্শীত পথকে আমাদের প্রত্যেকের জীবনে রপ্ত করতে পারলেই কবিগুরুর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা হবে। তিনি বলেন, ত্রিপুরার সঙ্গে কবিগুরুর আত্মিক সম্পর্ক ও তাঁর বিভিন্ন সৃষ্টি রাজ্যের সাংস্কৃতিক চর্চাকে আরও সমৃদ্ধ করেছে। এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা ছিল ত্রিপুরার রাজাদের। কবিগুরুর দুটি গান, দুই দেশের জাতীয় সঙ্গীত। ভারতীয় সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্রেও বিশেষ অবদান রেখেছেন তিনি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*