গোপাল সিং, খোয়াই, ০৮ অক্টোবর || এক বছর ধরে বকেয়া পড়ে রয়েছে ফিডিং বিল। মেটানো হচ্ছে না বকেয়া ফিডিং বিল।এমনকি শারদোৎসবের সময় এবার দেখা নেই পূজো এডভান্সের। তিতিবিরক্ত অংঙ্গনওয়াড়ী কর্মী সহায়িকারা। অবশেষে বসে গেলেন সড়ক অবরোধে। বকেয়া ফিডিং বিল আর পূজো এডভান্সের দাবীতে শুক্রবার খোয়াই মহকুমার অংঙ্গনওয়াড়ী কর্মী সহায়িকারা সকাল দশটার পর থেকে খোয়াই-আগরতলা সড়কের পদ্মবিলে অবরোধে সামিল হন। মহকুমার তিনটি ব্লক ও একটি পুর এলাকার আই সি ডি এস প্রজেক্টের অংঙ্গনওয়াড়ী কর্মী সহায়িকারা অবরোধে সামিল হন। যদিও অবরোধ ঘন্টা দেড়েকের মতো চলার পর সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের জেলা আধিকারিক অবরোধস্থলে এসে অংঙ্গনওয়াড়ী কর্মী সহায়িকাদের সাথে কথা বলেন ও বকেয়া ফিডিং বিল অবিলম্বে মিটিয়ে দেওয়া সহ শুক্রবার থেকেই কর্মী সহায়িকাদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে পূজো এডভান্সের টাকা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অবরোধ প্রত্যাহার করান। অবরোধ প্রত্যাখান করার পর জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর আধিকারিক জানান, দূর্গা পূজার পর অগ্রিম অনুদান প্রদান করা হবে। যদিও কর্মীরা মানতে রাজি নয়।
