সুব্রত দাস, গন্ডাছড়া, ০৮ আগস্ট || আগামী ২৩ আগস্ট আগরতলায় অনুষ্ঠিত হতে চলা IPFT-এর ‘Tipraland Statehood Demand Day’-এর জনসমাবেশকে সফল করার লক্ষ্যে জগবন্ধুপাড়া অঞ্চল কমিটির উদ্যোগে শনিবার জগবন্ধুপাড়া কমিউনিটি হলে এক প্রচারসভা অনুষ্ঠিত হয়। সভাকে কেন্দ্র করে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
প্রচারসভায় আগামী দিনের কর্মসূচি, সাংগঠনিক প্রস্তুতি এবং জনসমাবেশকে সফল করতে প্রচার-প্রচারণা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভা থেকে তৃণমূল স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি জনসংযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করা হয়।
এদিনের সভায় অন্যান্য রাজনৈতিক দল ত্যাগ করে ৭টি পরিবারের মোট ১৭ জন ভোটার IPFT-এ যোগদান করেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান উপস্থিত নেতৃত্বরা।
সভায় উপস্থিত ছিলেন দলের মহকুমা সভাপতি চরণ বাসি ত্রিপুরা, ডুম্বুরনগর ব্লকের BSC চেয়ারম্যান প্রেম সাধন ত্রিপুরা, ডিভিশন ভাইস প্রেসিডেন্ট উত্তম কুমার ত্রিপুরা, যুব সংগঠনের সভাপতি কারণ জয় ত্রিপুরা-সহ দলের অন্যান্য নেতা-নেত্রী এবং কর্মী-সমর্থকরা।
সভা থেকে আগামী ২৩ আগস্ট আগরতলায় অনুষ্ঠিতব্য IPFT-এর ‘Tipraland Statehood Demand Day’-এর জনসমাবেশে ব্যাপক সংখ্যায় অংশগ্রহণের জন্য দলীয় কর্মী-সমর্থকদের আহ্বান জানানো হয়। পাশাপাশি আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করতে তৃণমূল স্তরে ধারাবাহিক প্রচার ও জনসংযোগ কর্মসূচি চালিয়ে যাওয়ার ওপর জোর দেওয়া হয়।
