আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ নভেম্বর || মঙ্গলবার রাজধানীর এমবিবি কলেজের নিউ বিল্ডিং এর বারান্দা থেকে শুরু করে দুটি রুমের ভেতর রক্তের ছাপ পাওয়া গেছে। কোথা থেকে আসলো এই রক্ত, এনিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা কলেজ চত্বরে। জানা যায়, এমবিবি কলেজের নিউ বিল্ডিং এর বারান্দা সহ ৩০৪ নম্বর রুমে রক্তের ছাপ পাওয়া গেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ সহ ফরেন্সিক টিম। ছুটে আসে ডগ স্কোয়াডও। এক পুলিশ আধিকারিক জানায়, এখনো কিছু বোঝা যাচ্ছে না, তবে পুলিশি তদন্তে বেড়িয়ে আসবে আসল রহস্য।
