আগরতলা পুর নিগম এলাকায় মনোনয়নপত্র প্রত্যাহার করছেন কংগ্রেস ও বামফ্রন্ট প্রার্থী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ নভেম্বর || আগামী ১২৫শে নভেম্বর পুর নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে ময়দানে নেমে পড়েছে রাজ্যের সবকটি রাজন্যতিক দল। সোমবার আগরতলা পুর নিগম নির্বাচনে ১৩নং ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী রতন মিঞা, ১৪নং ওয়ার্ডের বামফ্রন্ট প্রার্থী রত্না সূত্রধর ও ১৫নং ওয়ার্ডের বামফ্রন্ট প্রার্থী চন্দন কুমার দাস মনোনয়নপত্র প্রত্যাহার করেন। সোমবার সহকারী রিটার্নিং অফিসার বিনয়ভূষণ দাস একথা জানান।
পাশাপাশি এদিন আগরতলা পুর নিগম নির্বাচনে ১৮নং ওয়ার্ডে বামফ্রন্ট প্রার্থী দুর্গা প্রসাদ চক্রবর্তী মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। সোমবার সাংবাদিকদের একথা জানান রিটার্নিং অফিসার অসীম সাহা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*