আপডেট প্রতিনিধি, বক্সনগর, ১২ জানুয়ারি || বুধবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী যীষ্ণু দেব বর্মণের হাত ধরে উদ্বোধন করা হল NERPSIP IPDS এবং REDDuGJY প্রকল্পে ৬টি সাব-স্টেশনের। তাতে ব্যয় হয়েছে ১০১.৪৮ কোটি টাকা। এই প্রকল্প উদ্বোধনের ফলে উপকৃত হবেন ১ লক্ষ ৪৮ হাজার ৭৯০ জন ভোক্তা। এদিন সোনামুড়া মহাকুমার রবীন্দ্রনগর ১৩৩ কেভি সাব-স্টেশনে অনুষ্ঠিত হয় উক্ত উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যুৎমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিধায়ক সুভাষ চন্দ্র দাস, সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের সেক্রেটারি আই এ এস ব্রিজেশ পান্ডে প্রমূখ। এদিন বিদ্যুৎমন্ত্রী রিমোটের বটন টিপে একসঙ্গে ৬টি সাব-স্টেশনের উদ্বোধন করেন।
৬টি সাব-স্টেশন গুলি হল ১৩৩ কে ভি রবীন্দ্রনগর সাব-স্টেশন, ১৩২ কে ভি উদয়পুর সাব-স্টেশন, ৩৩ কে ভি এ ডি সি হেডকোয়ার্টার সাব-স্টেশন, ১৩২ কেবি রুকিয়া সাব-স্টেশন, ৩৩ কে ভি চারিপারা সাব-স্টেশন, ৩৩ কে ভি রাজকান্দি সাব-স্টেশন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে সামগ্রিক বিষয় বিশদভাবে তুলে ধরেন উপ-মুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ। রাজ্যে বিজেপি-আইপিএফটি সরকার আসার পর প্রথম আমবাসা থেকে সরাসরি ডেডিকেটেড লাইন যায় গঙ্গানগর পর্যন্ত এবং বর্তমানে সেটা গন্ডাছড়া অব্দি করা হবে যেটা স্বাধীনতার পর প্রথম এবং তাকে তিনি ইতিহাস সৃষ্টি করেছে বলেও আখ্যা করেন। পাশাপাশি তিনি এও বলেন, রাজ্যে বিজেপি-আইপিএফটি সরকার আসার পর এখন অব্দি বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করা হয়নি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিধায়ক সুবাস চন্দ্র দাস সহ দপ্তরের বিভিন্ন আধিকারিকরা।
