যথাযথ মর্যাদায় পালিত হলো বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্ম দিবস

সাগর দেব, তেলিয়ামুড়া, ১২ জানুয়ারি || বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্ম দিবস তথা যুব দিবস যথাযথ মর্যাদায় পালিত হলো তেলিয়ামুড়াতে। এদিন সকালে কবি নজরুল বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মিলনায়তনে করোনা বিধিকে মান্যতা দিয়ে সংক্ষিপ্ত পরিসরে অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা নব চিন্তন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে পালন করা হয় দিনটি। স্বামীজীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের পুর পিতা রূপক সরকার, মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া, সংস্থার সম্পাদক চিরঞ্জীব দেব, সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আশুতোষ দেব সহ সংস্থার সদস্যগণ। অনুষ্ঠান শেষে সংস্থার পক্ষ থেকে পথচলতি জনগণের মধ্যে মাক্স প্রদান করা হয়।
এছাড়া তেলিয়ামুড়া বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পালন করা হয় দিনটি। বিদ্যালয়ে স্থাপিত বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন পৌর পিতা রূপক সরকার। উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি প্রদীপ ধর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিত কুমার দাস, সমাজসেবী মানিক দেবনাথ, নব চিন্তন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক চিরঞ্জীব দেব, তথ্য ও সংস্কৃতি দপ্তরের কর্মীবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ। এদিন তথ্য ও সংস্কৃতি দপ্তরে যুব দিবস উপলক্ষে স্বচ্ছ ভারত কর্মসূচি করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*