পুস্পার্ঘ অর্পণে শেষ শ্রদ্ধায় প্রয়াত প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র দেবনাথ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ ফেব্রুয়ারী || রাজ্যে নিয়ে আসা হয় প্রয়াত বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র দেবনাথের মরদেহ। মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বুধবার রাজ্যে নিয়ে আসা হয় উনার মরদেহ। এদিন উনার মরদেহ আগরতলাস্থিত এম বি বি বিমানবন্দরে থেকে ত্রিপুরা বিধানসভায় নিয়ে আসা হয়। এখানে পুস্পার্ঘ অর্পণে শেষ শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সহ মন্ত্রীসভার সদস্যরা।
ত্রিপুরা বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ ও বর্তমান বিধায়ক রমেন্দ্র চন্দ্র দেবনাথের আকস্মিক প্রয়াণে গভীর শোক জ্ঞাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি তাঁর সামাজিক মাধ্যমে লিখেন, ‘আমি তাঁর বিদেহী আত্মার সদগতি কামনা করছি। ঈশ্বরের কাছে আমার প্রার্থনা, শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের এই বিয়োগ ব্যথা সহ্য করার শক্তি প্রদান করুন।’

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*