শহীদ বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ৬টি ভাষায় ‘তেরি মিট্টি’ মিউজিক ভিডিও উপস্থাপনে রাজ্যের স্বনামধন্য সঙ্গীত শিল্পী বুড্ডা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ ফেব্রুয়ারী || ভারতের ৭৩’তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশের শহীদ বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্প্রতি ‘তেরি মিট্টি – দ্য আনস্যঙ মার্টিয়ার্স’ মিউজিক ভিডিওর আত্মপ্রকাশ ঘটে রাজ্যে। গানটি ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। রাজ্যের বহুপরিচিত প্রতিভাবান সঙ্গীত শিল্পী সঞ্জয় দেববর্মা (বুড্ডা) দীর্ঘ চার মাস অক্লান্ত পরিশ্রম করে এই মিউজিক ভিডিওর পূর্ণাঙ্গ রূপ দেন৷ মনোজ মুন্তাশিরের লেখা ‘তেরি মিট্টি’ গানটি ৬টি ভাষাতে নিজেই কন্ঠ দিয়েছেন রাজ্যের স্বনামধন্য সঙ্গীত শিল্পী সঞ্জয় দেববর্মা (বুড্ডা)। শ্রী দেববর্মা জানান, ‘তেরি মিট্টি’র মিউজিক ভিডিও’টিতে হিন্দি, বাংলা, ককবরক, মগ, মণিপুরি ও চাকমা ভাষায় উপস্থাপন করা হয়েছে। তিনি জানান,
ভিডিও’টিতে ৬টি ভাষারই জনগোষ্ঠীদের পোশাকে মাইক্রো ড্রামার মাধ্যমে দেশের শহীদ বীর জওয়ানদের প্রতি উৎসর্গ করা হয়েছে।
শ্রী দেববর্মা জানান, পুরো ভিডিওটি আগরতলার এলবার্ট এক্কা পার্কে শুট করা হয়েছে। এই গানটি বাংলা ভাষায় বিপ্লব চক্রবর্তী, ককবরক ভাষায় প্রদীপ দেববর্মা, মণিপুরি ভাষায় বর্ণালী সিংহ, মগ ভাষায় কমল মগ ও চাকমা ভাষায় আদর্শ চাকমা অনুবাদ করেছেন। তিনি জানান, সঙ্গীত ব্যবস্থাপনায় তাপস ধর, নির্দেশনায় মনোজিত দেববর্মার এমডি প্রোডাকশন ও প্র‍য়োজনায় ছিলেন হলিক্রস কলেজ এলামনির বেসিলিয়্যানস ও বিএসএফ’র অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর এম এম কর্মকার। সঙ্গীত শিল্পী বুড্ডা জানান, উনার এই প্রয়াসের পেছনে সর্বক্ষণ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন উনার সহধর্মিণী শেলি কর্মকার এবং পরিচিত দুই সুহৃদ ডলি কর্মকার,
ও অভিজিৎ দেববর্মা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*