আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ || বর্ষীয়ান কমিউনিস্ট নেতা, দেশের অন্যতম সেরা সাংসদ, সিপিআই প্রাক্তন কেরল রাজ্য সম্পাদক, সারা ভারত কৃষক সভা-র প্রাক্তন সভাপতি সি কে চন্দ্রাপণ-র মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয় সিপিআই সদর বিভাগীয় পরিষদ দপ্তর বীরচন্দ্র দেববর্মা স্মৃতি ভবনে। সি কে চন্দ্রাপ্পানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সিপিআই রাজ্য সহ-সম্পাদক ডাঃ যুধিষ্ঠির দাস, সিপিআই রাজ্য কার্যকারি পরিষদের সদস্য মিলন বৈদ্য, সিপিআই কন্ট্রোল কমিশনের সদস্যা তুলশি দাশ কপালী সহ উপস্থিত পার্টির সদস্য-সদস্যরা।
সি কে চন্দ্রাপণ-র সম্ভন্ধে বলতে গিয়ে ডাঃ যুধিষ্ঠির দাশ তার সাধারণ জীবনযাপন ও তার সাথে আন্দোলনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন এবং যুধিষ্ঠির দাশ আরও বলেন, তার জীবনী থেকে শিক্ষা নিয়ে আগামীদিনে আন্দোলনকে আরও জোরদার করতে হবে।
