আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ || তামাক জাতীয় দ্রব্যর উপরে সেমিনারের আয়োজন করা হয়। সোমবার আগরতলা গুরখাবস্তিস্থিত প্রজ্ঞা ভবনে জাতীয় স্বাস্থ্য মিশন থেকে একদিনের রাজ্য ভিত্তিক এই সেমিনারের আয়োজন করা হয়। এদিনের এই সেমিনারে উপস্থিত ছিলেন স্টেট হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের মেম্বার সেক্রেটারি ডাঃ কমল রিয়াং এবং স্বাস্থ্য দপ্তরের স্টেট প্রোগ্রাম অফিসার ডাঃ সুপ্রিয় মল্লিক সহ আরো অন্যান্যরা।
