বইমেলা সংক্রান্ত চূড়ান্ত প্রস্তুতিপর্ব পর্যালোচনা ও বৈঠকে তথ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ || আগামী ২৫-শে মার্চ থেকে রাজধানীর হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে শুরু হতে যাচ্ছে “৪০-তম আগরতলা বইমেলা-২০২২”। এই বইমেলা সংক্রান্ত চূড়ান্ত প্রস্তুতিপর্ব পর্যালোচনা করতে এবং প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হল ঘরে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মণিকা দাস (দত্ত), তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রশান্ত কুমার গোয়েল, দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিকেরা ও বইমেলার সাথে যুক্ত বিভিন্ন কমিটির সদস্য-সদস্যারা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*