আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ || ফের দাম বাড়লো পেট্রোল ও ডিজেলের। দীর্ঘ পাঁচ মাস পরে পুনরায় দাম বাড়লো পেট্রোল ও ডিজেলের। প্রাথমিক অবস্থায় জানা গেছে, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের ফলেই এই দাম বৃদ্ধি বলে ধারনা করছে একাংশ। এদিন রাজধানী আগরতলার কিছু পেট্রোল পাম্পে দিয়ে দেখা গেছে পেট্রোলের লিটার প্রতি দাম হচ্ছে ৯৮ টাকা ৯৮ পয়সা এবং ডিজেলের লিটার প্রতি দাম হচ্ছে ৮৬ টাকা ৩৬ পয়সা।
তবে রাজ্যে ফের পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় যান চালকদের মধ্যে চিন্তার ভাজ পরেছে বলাই বাহুল্য।
