বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২২ মার্চ || আসন্ন ২০২৩ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরো সমৃদ্বশালী করে গড়ে তোলার লক্ষে কাজ করে যাচ্ছে ৩৮-জোলাইবাড়ী মন্ডল বিজেপি’র নেতৃবৃন্দরা। এরই মধ্যে সংগঠনকে শক্তিশালী হিসাবে গড়ে তোলার লক্ষ্যে মঙ্গলবার ৩৮-জোলাইবাড়ী মন্ডল বিজেপি’র উদ্দ্যোগে উত্তর জোলাইবাড়ী এলাকায় অনুষ্ঠীত হয় এক আলোচনা সভা ও যোগদান সভা। আলোচনা সভা শেষে অনুষ্ঠীত হয় যোগদান সভা। এই আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীর কথা জনসন্মুখে তুলে ধরেন। আলোচনা সভা শেষে ৪ পরিবারের ১৭ জন ভোটার সি পি আই (এম) ত্যাগ করে বিজেপি’তে যোগদান করে। দলত্যাগীদের হাতে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন ৩৮-জোলাইবাড়ী মন্ডল বিজেপি’র নেতৃবৃন্দরা। ৩৮-জোলাইবাড়ী মন্ডল কতৃক আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি’র দক্ষিন জেলার সম্পাদক বিকাশ বৈদ্য, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নমঃ, ভাইস চেয়ারম্যান তাপস দত্ত, বিজেপি’র দক্ষিন জেলা কমিটির সদস্য মনিন্দ্র বিশ্বাস সহ বিজেপি’র অন্যান্য নেতৃবৃন্দরা। বিজেপি কতৃক আয়োজিত এই অনুষ্ঠানে লোকজনের উপস্থিতির হার ছিলো লক্ষনীয়।
