উন্নয়মূলক কর্মসূচীকে কেন্দ্র করে দুই রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২২ মার্চ || উন্নয়মূলক কর্মসূচীকে কেন্দ্র করে কলসী ভিলেজ সেন্টার প্রাঙ্গনে বিজেপি ও তিপ্রা মথা দলের মধ্যে সংঘর্ষ ঘটে। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ী ব্লকের আধীনে কলসী ভিলেজ সেন্টারে এডিসি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীকে ভাগবাটোয়ারা নিয়ে তিপ্রা মথা দল ও বিজেপি দলের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে করে দুই পক্ষের লোক আহত হয় বলে জানা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে তিপ্রা মথা দলের নেতৃত্বদের নিকট জানতে চাইলে উনারা জানান, এডিসি এলাকায় তিপ্রা মথা দলের সরকার গঠনের পর থেকে বিভিন্ন উন্নয়নমুলক কাজে বাঁধা দান করছে বিজেপি সমর্থীত কর্মীরা। কলসী এডিসি ভিলেজে বিগত দিনেও রেগার কাজ থেকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীতে বাঁধা দান করছে বিজেপি সমর্থীত কর্মীরা। বর্তমানেও উন্নয়নমূলক কর্মসূচীকে কেন্দ্র করে বিজেপি’র নেতৃবৃন্দরা বাইরে থেকে লোক এনে জরো করে দুই দলের মধ্যে সংঘর্ষ ঘটায়। অপরদিকে বিজেপি’র জোলাইবাড়ীর মন্ডল সভাপতি অজয় রিয়াং জানান, তিপ্রামথা দলের অভিযোগ ভিত্তিহীন। কলসী এডিসি ভিলেজে রেগার কাজ থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীগুলি থেকে বাদ দেওয়া হচ্ছে বিজেপি সমর্থীত কর্মীদের। বিজেপি’র লোকজনেরা কাজ চাইতে গেলে উনাদের উপর আক্রমন শুরু করে বলে অভিযোগ। এদিনও তিপ্রা মথা দলের নেতৃত্বে জোলাইবাড়ীর বিভিন্ন এডিসি ভিলেজ থেকে লোক নিয়ে অশান্তিকর পরিবেশের সৃষ্টি করেছে বলে অভাযোগ। দু’পক্ষের আক্রমনে সমস্ত এলাকা জুরে তীব্র চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। অপরদিকে এই পরিস্থিতি সামাল দিতে গিয়ে ঘটনাস্থলে আক্রান্ত হয় বাইখোরা থানার ওসি রাজীব সাহা ও কনস্টেবল সিরাজ আহম্মেদ। বর্তমানে দু’জন বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ঘটনা নিয়ন্ত্রয়ে শান্তিরবাজার মহকুমা শাসকের নেতৃত্বে নামানো হয়েছে সি আর পি এফ জোওয়ান। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র কলসী এডিসি ভিলেজে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়ে রয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*