যান দুর্ঘটনায় গুরতর আহত এক পুলিশ কনস্টেবল

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২২ মার্চ || কাকুলিয়া শালবাগান এলাকায় জাতীয় সড়কে যান দুর্ঘটনায় গুরতর আহত এক পুলিশ কনস্টেবল। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার সকালবেলায় বাইখোড়া থানার কর্মরত পুলিশ কনস্টেবল অংকীয় মগ রাত্রিবেলায় নাইট ডিউটে শেষ করে হরিনা নিজ বাসভবনের উদ্দ্যেশ্যে রোওনা হয়। জোলাইবাড়ীর কাকুলিয়া শালবাগান পৌঁছানোর সঙ্গে সঙ্গে পুলিশ কনস্টেবল এর টি আর ০৮ এ ৫৩১৩ নাম্বারের স্কুটিকে টি আর ০৮ ১৬৪৪ নাম্বারের একটি বালি বোঝাই ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে করে পুলিশ কনস্টেবল জাতীয় সড়কে ছিটকে পরে গিয়ে গুরুতর আহত হয়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে জোলাইবাড়ীর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতের অবস্থা আশঙ্কাজনক দেখে আহত পুলিশ কনস্টেবলকে গোমতী জেলা হাসাপাতালে স্থানান্তরিত করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*