রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত মনপাথর বাজার

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৩ মার্চ || কলসী এডিসি ভিলেজে তিপ্রা মথা ও বিজেপি দলের সংঘর্ষের ফলে রবিবার রাত্রিবেলায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মনপাথর বাজারে জরো হতে থাকে তিপ্রা মথা দলের কর্মীসমর্থকরা। এই খবর জানতে পেরে শান্তির বাজার থানার ওসি বিশ্বজিৎ দের্বমার নেতৃত্বে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী। যাতে করে রাত্রিবেলায় কোনো প্রকার অপ্রিতিকর ঘটনা না ঘটে তারই প্রয়াস চালিয়ে গেছে শান্তির বাজার থানার পুলিশ। পরবর্তী সময় পুলিশের হস্তক্ষেপে ঘটনা কিছুটা নিয়ন্ত্রনে আসে। এই রাজনৈতিক সংঘর্ষের তিব্র নিন্দা জানিয়ে দক্ষিন জেলার জোনালের জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং জানান, উনারা চাইছেন কোনো প্রকার সন্ত্রাস ছারা সকলে মিলে মিশে থাকতে। কলসীতে ঘটে যাওয়া ঘটনা ও বাইখোড়া থানায় তিপ্রা মথা দলের কর্মীদের উপর আক্রমনের জন্য তিনি সম্পূর্নভাবে বিজেপিকে দায়ী করেছেন। তাই তিনি সন্ত্রাস ছেরে সকলকে একত্রিত হয়ে সুন্দর ভাবে চলার জন্য বিশেষ বার্তা দেন।
অপরদিকে শান্তির বাজার থানার ওসি বিশ্বজিৎ দের্বমা জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*