বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৩ মার্চ || বিধ্বংসী অগ্নিকান্ডে পুরে ছাই হয়ে গেলো বাইখোড়া মাছ ও মাংস বাজার। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার রাত্রি আনুমানিক রাত্র ১০টা ১৫ মিনিট নাগাদ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া বাজারের মাছ ও মাংস বাজারে বিধ্বংসী অগ্নিসংযোগ ঘটে। এই খবর জানার পর ঘটনাস্থলে ছুটে যায় শান্তিরবাজার ও জোলাইবাড়ীর দমকল বাহিনীর কর্মীরা। পরবর্তী সময় দুইটি ইঞ্জিনের উপস্থিতিতে ও বাজারের লোকজনের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এই অগ্নিকান্ডের সুত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। অগ্নিকান্ডের ফলে ক্ষয় ক্ষতির পরিমান জানা যায়নি। হঠাৎ করে এই অগ্নিকান্ডের ফলে সমগ্র বাজার এলাকাজুরে তিব্র চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে।
