ঐতিয্যবাহী বারুনি মেলা অনুষ্ঠিত

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩০ মার্চ || বাঙ্গালীর ১২ মাসে ১৩ পার্বনের মধ্যে রয়েছে বারুনি স্নান। চৈত্র মাসের এই পূর্নলগ্নে লোকজনেরা বারুনি স্নানের মধ্যদিয়ে পূর্ব পুরুষের উদ্দ্যেশ্যে তর্পন করে থাকেন। অন্যান্য বছরের ন্যায় এইবছরও শান্তিরবাজার মহকুমার লাউগাং এলাকায় লাউগাং ও মুহুরী নদীর সঙ্গমস্থলে পূর্ব পুরুষের তর্পনের জন্য ব্যাপক হারে লোকসমাগম ঘটে। অপরদিকে একই সাথে বারুনিকে কেন্দ্র করে লাউগাং এলাকায় ঐতিয্যবাহী গঙ্গাপূজা অনুষ্ঠীত হয়। লাউগাং এলাকায় গঙ্গা পূজা ও বারুনি স্নানকে কেন্দ্র করে মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে দোকানদারদের আগমনে মেলার আকার ধারন করেছে। এদিনের লাউগাং মেলাকে কেন্দ্র করে মেলায় ব্যপক হারে লোক সমাগম ঘটে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*