রেগার মজুরি না পেয়ে ভিলেজ কার্যালয়ে ঝোলানো হল তালা

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩০ মার্চ || রেগার মজুরি না পেয়ে ভিলেজ কার্যালয়ে তালা ঝুলালো তিপ্রা মথা দলের কর্মীরা। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পতিছড়ী ভিলেজ কার্যালয়ে বসবাসকারী তিপ্রা মথা দলের কর্মীরা দীর্ঘ ৬ মাস যাবৎ রেগার মুজুরী পাচ্ছেন না। এই অভিযোগের ভিত্তিতে বুধবার পতিছড়ী ভিলেজ কার্যালয়ে তালা ঝুলালো তিপ্রা মথা দলের কর্মীরা। উনাদের অভিযোগ, তিপ্রা মথা দলের কর্মীদের বাছাই করে রেগার মজুরী প্রদান করা হচ্ছে না। এই অভিযোগের ভিত্তিতে ভিলেজ কার্যালয়ে তালা ঝুলানো হলো। এই ঘটনার খবর পেয়ে ঘটানস্থলে ছুটে যায় মনপাথর ফাঁড়ী থানার ওসি ও বগাফা ব্লকের পঞ্চায়েতের সচিব অজয় কুমার দাস। পরবর্তী সময় দপ্তরের আধিকারীকের আশ্বাসে ভিলেজ কার্যালয় তালা মুক্ত করলো এলাকাবাসী। এই ঘটনার বিবরণে জানাতে গিয়ে ব্লকের পঞ্চায়েত সচিব অজয় কুমার দাস সংবাদমাধ্যমকে জানান, টেকনিক্যাল সমস্যার জন্য কিছু লোকজনদের অর্থ প্রদান করা সম্ভব হয়নি। কিছুদিনের মধ্যে এই সমস্যার সমাধান করা হবে বলে জানান তিনি। অজয় কুমার দাসের এই আশ্বাসে ঘরে ফিরে গেলো লোকজনেরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*