মৎস্য চাষের উপর একদিবসীয় সচেতনতা শিবির বাইখোড়া কমিউনিটি হলে

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৭ এপ্রিল || মুখ্যমন্ত্রী স্ব-নির্ভর পরিবার যোজনাকে কেন্দ্র করে বুধবার বাইখোড়া কমিউনিটি হলে জোলাইবাড়ী ব্লকের কলসীর মুখ ভিলেজ সেন্টার, স্বদেশ নগর গ্রাম পঞ্চায়েত ও পশ্চিম চড়কবাই গ্রাম পঞ্চায়েত থেকে ৩০০ জন বেনিফিশারী নির্ধারন করে বগাফা মৎস্য দপ্তরের তত্বাবধায়কের উদ্দ্যোগে মৎস্য চাষের উপর এক দিবসীয় সচেতনতা শিবির অনুষ্ঠীত হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করলেন জোলাইবাড়ী ব্লকের এগ্রিস্টেন্ডিং কমিটির চেয়ারম্যান বিকাশ বৈদ্য। উদ্ভোধকের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দত্ত, বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস, বগাফা মৎস্য দপ্তরের তত্বাবধায়ক ওয়াটসন রিয়াং, বিশিষ্ট সমাজসেবী মনিন্দ্র বিশ্বাস সহ অন্যান্য অতিথিবৃন্দরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা মৎস্য চাষের মাধ্যমে লোকজনের উন্নয়নে রাজ্য সরকার কি কি কাজ করে যাচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এই অনুষ্ঠান সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে কিছু বক্তব্য তুলে ধরলেন জোলাইবাড়ী ব্লকের এগ্রিস্টেন্ডিং কমিটির চেয়ারম্যান বিকাশ বৈদ্য।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*