আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ ফেব্রুয়ারী ।। আবারও ডঃ অরিজিৎ দাসের মুকুটে নতুন পালক সংযোজিত হল শুক্রবার। শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক রাসায়নিক শিক্ষা সম্পর্কিত জার্নাল “World Journal of Chemical Education”-র পক্ষ থেকে বিশ্বব্যাপী বাছাই করে রসায়নের বিভিন্ন শাখায় মোট ১২ জনকে সম্পাদক হিসেবে নির্বাচিত করেছে। এই ১২ জনের মধ্যে আগরতলা রামঠাকুর কলেজের রসায়ন বিভাগে সহকারী অধ্যাপক ডঃ অরিজিৎ দাস বিজ্ঞান ও শিক্ষা পাবলিশিং, USA, ISSN (Print): 2375-1665, ISSN (Online): 2375-1657 শাখায় নির্বাচিত হয়েছে। ডঃ অরিজিৎ দাস “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম”-র প্রতিনিধিকে জানায়, বিশ্বব্যাপী ১২ জন সম্পাদকের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র (বাফেলো বিশ্ববিদ্যালয়) থেকে ৪ জন , তাইওয়ান (বেইজিং বিশ্ববিদ্যালয়) থেকে ১ জন, যুক্তরাজ্য (কেমব্রিজ বিশ্ববিদ্যালয়) থেকে ১ জন, পোল্যান্ড থেকে ১ জন, দক্ষিণ আফ্রিকা থেকে ১ জন এবং ভারত থেকে ৪ জনকে সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে, ভারতে এই ৪ জনের মধ্যে ডঃ দাস একজন। সম্প্রতি প্রয়াত রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ অনিল রঞ্জন দাসের সুযোগ্য সন্তান ডঃ অরিজিৎ দাস “World Journal of Chemical Education”-এ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ার পর WJCE-এর চিফ এডিটর কে ধন্যবাদ জানায়।
