বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৭ জুলাই || টি এর আর নবম বাহিনী প্রতিনিয়ত নানান সামাজিক কর্মসূচী পালন করে যাচ্ছে। এরইমধ্যে শান্তিরবাজার মহকুমার জনজাতি এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বুধবার কোয়াইফাং এডিসি ভিলেজের পাঞ্জীরায় পাড়া এডিসি ভিলেজে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন টি এস আর নবম ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট রাজীব নাগ, টি এস আর নবম ব্যাটেলিয়ানের সহকারী কমানডেন্ট শঙ্কর চন্দ্র দাস, টি এস আর’র মেডিকেল ইনচার্জ স্বপন ধনুক, নায়েব সুবেদার পিন্টু দাস, বীরেন্দ্র নগর স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক সহ টি এস আর নবম ব্যটেলিয়ানের অন্যান্য জোওয়ানরা। আজকের স্বাস্থ্য শিবির লোকজনদের স্বাস্থ্য সচেতনায় শারিরীক পরীক্ষা নিরিক্ষার পাশাপাশি বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। স্বাস্থ্য শিবিরে টি এস আর’র উদ্দ্যোগে লোকজনদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এই স্বাস্থ্য শিবিরে মোট ৭২ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৪ জন পুরুষ ও ৪৮ জন মহিলা। এই স্বাস্থ্য শিবিরের অনুষ্ঠান সম্পর্কে এবং টি এস আর এর বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে কিছু বক্তব্য তুলে ধরলেন কমানডেন্ট রাজীব নাগ। টি এস আর নবম বাহিনী কতৃক আয়োজিত এই শিবিরে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।
