রাজধানীর সিদ্ধি আশ্রম এলাকায় ভয়াবহ যান দুর্ঘটনার বলি এক স্কুটি চালক

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই || ভয়াবহ যান দুর্ঘটনার বলি এক স্কুটি চালক। বুধবার দুপুরে রাজধানীর সিদ্ধি আশ্রম এলাকায় ঘটে এই ভয়াবহ দূর্ঘটনাটি। জানা যায়, উদয়পুর থেকে টি আর ০৭ ১২০৯ নম্বরের একটি যাত্রীবাহী বাস আগরতলা নাগেরজলার দিকে যাচ্ছিল। আগরতলা সিদ্ধি আশ্রমের কাছে আসতেই একটি রড বোঝাই গাড়ি স্থানীয় গোডাউন থেকে হঠাৎ বের হবার সময়ই ঘটে এই দূর্ঘটনাটি বলে জানান প্রত্যখ্য দর্শীরা। এতে টি আর ০১ এ এম ৪৮৭২ নম্বরের একটি স্কুটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। এতে ঘটনাস্থলেই প্রান হারায় স্কুটি চালক। ঘটনার খবর পেয়ে পুলিশ এবং অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে স্কুটি চালককে নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*