“আমার তিরঙ্গা, আমার গর্ব”— খোয়াইয়ে বর্ণাঢ্য ‘হর ঘর তিরঙ্গা’ র‍্যালি ও তিরঙ্গা প্রদর্শনী

গোপাল সিং, খোয়াই, ১৩ আগস্ট || স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশপ্রেমের আবেগ ও জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার, ১৩ আগস্ট বর্ণাঢ্য ‘হর ঘর তিরঙ্গা’ র‍্যালি ও বিশেষ তিরঙ্গা প্রদর্শনীর আয়োজন করা হয়। কর্মসূচিকে ঘিরে খোয়াই শহরজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
বৃহস্পতিবার সকাল ১১টায় খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণ থেকে জাতীয় পতাকা নেড়ে র‍্যালির আনুষ্ঠানিক সূচনা করেন উপস্থিত অতিথিরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, উপজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, স্থানীয় বিধায়ক পিনাকী দাস চৌধুরী, জেলাশাসক রজত পান্ত এবং পুলিশ সুপার বোগাটি জগদীশ্বর রেড্ডি।
হাতে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা নিয়ে দেশাত্মবোধক স্লোগানে র‍্যালিতে অংশ নেন বিপুলসংখ্যক ছাত্রছাত্রী, পুলিশ কর্মী এবং সাধারণ মানুষ। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালি প্রাণবন্ত হয়ে ওঠে।
র‍্যালি শেষে দুপুর ১২টায় খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজে আয়োজন করা হয় বিশেষ ‘তিরঙ্গা প্রদর্শনী’র। আলোকচিত্র ও বিভিন্ন উপস্থাপনার মাধ্যমে সেখানে ভারতের জাতীয় পতাকার বিবর্তন, ঐতিহ্য এবং স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ইতিহাস তুলে ধরা হয়।
স্বাধীনতা দিবসের আগে খোয়াই জেলা প্রশাসনের এই জোড়া কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা, দেশপ্রেম এবং জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ে। কর্মসূচিকে কেন্দ্র করে সমগ্র খোয়াই এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*