বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৯ জুলাই || বগাফা ব্লকের বি এ সি’র পি ডি এফ ফান্ড থেকে মৎস্য দপ্তরের উদ্দ্যোগে বগাফা ব্লকের অধীনে ১৪টি এডিসি ভিলেজে ৬৯ জন বেনিফিসারী নির্ধারণ করে মাছ ধরার জাল বিতরণ করা হয়। এরজন্য পি ডি এফ ফান্ড থেকে ৩ লক্ষ টাকা ব্যায় করা হয়েছে। এর মূল লক্ষ্য ত্রিপুরা রাজ্যে যেন মাছের যোগান সঠিকভাবে থাকে এবং লোকেরা জাল দিয়ে মাছ ধরে সেই মাছ বাজারজাত করে আর্থিক দিক দিয়ে সাবলম্বী হতে পারে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগাফা ব্লকের বিডিও ধৃতিশেখর রায়, বগাফা ব্লকের বি এ সি চেয়ারম্যান তথা প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরিশঙ্কর রিয়াং, বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস, শান্তির বাজার মহকুমার মৎস্য দপ্তরের আধিকারিক ওয়াটসন রিয়াং সহ অন্যান্য অতিথিবৃন্দরা। এই মাছের জাল বিতরণ অনুষ্ঠানের কর্মসূচী সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস। এই অনুষ্ঠানে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
