গোপাল সিং, খোয়াই, ০৩ আগস্ট || খোয়াই মন্ডলের অন্তর্গত ১২নং বুথে ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকারের ৪ বছর অতিক্রান্ত হওয়ার পর জনমনে সরকার ও তার ভূমিকা সমন্ধে সাধারণ মানুষের প্রতিক্রিয়া অনুভব করার লক্ষ্যে জনসংযোগ অভিযান চলছে। আজ ৩ দিন যাবৎ চলছে এই অভিযান এবং এই কার্য্যক্রম মাস ব্যাপী চলবে। মানুষের সাধারণ জীবন জীবিকার সমস্যাগুলি যতটা সম্ভব নির্মূল করার উদ্দেশ্যে বিজেপি’র কার্য্যকর্তাগণ জনগণের সম্মুখে যাচ্ছেন। জনসংযোগ অভিযানে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার, খোয়াই জেলা কমিটি বিজেপি সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, বিজেপি খোয়াই মন্ডল সহ-সভাপতি প্রণব বিশ্বাস, যুব মোর্চা খোয়াই মন্ডল সভাপতি সত্যজিৎ পাল প্রমুখ।
