আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট || রাজ্যে দক্ষ খেলোয়াড়ের অভাব নেই, শুধুমাত্র উপযুক্ত ইনফ্রাকস্ট্রাকচারের জন্য নিজেদের তাঁরা মেলে ধরতে অনেক ক্ষেত্রেই সক্ষম হচ্ছে না। রবিবার আগরতলা টাউন হলে ক্রীড়া ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে মেডেল জয়ীদের সম্বর্ধনা জ্ঞাপন ও ‘প্রধানমন্ত্রী বাল শক্তি অ্যাওয়ার্ড ২০২২’ প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার চেষ্টা করছে, কিভাবে ক্রীড়া ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচারকে আরো বৃদ্ধি করা যায়। যাঁরা খেলোয়ারদের প্রশিক্ষণের কাজে নিয়োজিত রয়েছেন, তাঁদের প্রতি আবেদন থাকবে, তাঁরা যাতে বেশি করে নিজেদের জন্য প্রশিক্ষণ গ্রহণ করেন। তাতে রাজ্যের খেলোয়াররা উপকৃত হবে। তিনি বলেন, খেলোয়ারদের প্রতি পরামর্শ থাকবে, তাঁরাও যাতে বেশি করে প্র্যাকটিস চালিয়ে যায়। তবেই রাজ্যে ক্রীড়া ক্ষেত্রে বেশি করে সাফল্য আসবে।
এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিতি ছিলেন রাজ্যের ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রমুখ।
