সরকার জায়গায় অবৈধভাবে গড়ে উঠা দোকান ঘর ভাঙ্গার উদ্দেশ্যে পরিদর্শন করলো শান্তিরবাজার মহকুমাশাসক

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৭ আগস্ট || শান্তিরবাজার শহরে বিভিন্ন সরকার জায়গায় অবৈধভাবে দোকান ঘর তৈরি করছে লোকজনেরা। এই বিষয় জানতে পেরে ঘটনাস্থল গুলো পরিদর্শন করলেন শান্তিরবাজার মহকুমা শাসক। এর মধ্যে শান্তিরবাজার জেলা হাসপাতাল সংলগ্ন এলাকায় বিগতদিনে সেন মেডিকেল হল নামে এক দোকানদার সরকারি জায়গায় ঘর তৈরি করতে গিয়েছিলো সেই খবর জানতে পেরে ঘর ভেঙ্গে দিলো শান্তিরবাজার মহকুমা শাসক। পরবর্তী সময় একই জায়গায় রাতারাতি ঘর তৈরি হয়ে যায়। বুধবার সন্ধ্যা আনুমানিক ৭ ঘটিকায় ঘটনাস্থল পরিদর্শন করলেন শান্তিরবাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য, ডি সি এম প্রীতম সরকার, শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সহ অন্যান্যরা। উনারা ঘটনাস্থল পরিদর্শন করে পাশ্ববর্তী ঔষধ দোকানের মালিকের সাথে কথা বলে। ঔষধ দোকানের মালিক মহকুমা শাসককে জানান এই দোকানকে বা কাহারা দিয়েছে তা দোকানের মালিক জানেন না। মহকুমা শাসক দোকান ঘর পরিদর্শনের পাশাপাশি বাজার এলাকাকে পরিচ্ছন্ন রাখার জন্য দোকানের মালিকদের সঙ্গ কথা বলেন ও পৌর পরিষদের উদ্দ্যোগে দোকানের মালিকদের হাতে ডাষ্টবিন তুলে দেওয়া হয়। এই কর্মসূচীর পাশাপাশি বগাফা ব্লক সংলগ্ন এলাকায় পৌর পরিষদের অর্থে নির্মিত সুলভ শৌচালয়ের চাবি স্থানিয় ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হয়। আজকের এই কর্মসূচী সম্পর্কে সংবাদমাধ্যমকে জানাতে গিয়ে মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য জানান, আগামী কয়েকদিনের মধ্যে সরকারি জায়গায় তৈরি ঘরগুলি প্রসাশনিক ভাবে ভেঙ্গে দেওয়া হবে। এখন শান্তিরবাজার শহরবাসীর নজর কবে নাগাদ এই অভিযান চালাবেন মহকুমা শাসক।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*