বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৭ আগস্ট || ত্রিপুরা রাজ্য জুরে ভোটার তালিকার বিভিন্ন দিকগুলি পরিবর্তন সম্পর্কে লোকজনদের সচেতন করা হচ্ছে। এরইমধ্যে বুধবার শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালযে শান্তিরবাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্যের উদ্দ্যোগে এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সন্মেলনের মধ্যদিয় নতুন করে ভোটার তালিকায় নাম নতিভুক্ত করতে কি কি প্রয়োজন এবং ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে কি কি পরিবর্তন করা হয়েছে তা সম্পর্কে জানান মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য। তিনি জানান, ভোটার তালিকায় নাম নতিভুক্তের পাশাপাশি পুরতান ভোটার আই কার্ডের সঙ্গে আধার নাম্বার নতিভুক্ত করার কাজ চলছে।
