শিক্ষামন্ত্রীর বাড়ি ঘেরাও করে টেট উত্তীর্ণ যুবক-যুবতীরা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট || আর কয়েক মাস পরই ২০২১ সালের টেট পরীক্ষার এক বছর অতিক্রান্ত হয়ে যাচ্ছে। ২০২১ সালে টেট পরীক্ষায় রাজ্যে মোট ৩,৬৩১ জন উত্তীর্ণ হলেও মাত্র ৫৭৬ জনকে নিয়োগ করার অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। এই নিয়ে শুক্রবার টেট উত্তীর্ণ যুবক-যুবতীরা শিক্ষামন্ত্রী রতন লাল নাথের বাড়ি ঘেরাও করে। এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পশ্চিম থানার পুলিশ। পরে যুবক-যুবতীরা অবরোধ প্রত্যাহার না করে শিক্ষামন্ত্রী বাড়ির সামনে রাস্তায় বসে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাদের গ্রেপ্তার করতে শুরু করলে সৃষ্টি হয় রণক্ষেত্র। পুলিশ এবং উত্তেজিত যুবক-যুবতীদের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। সেই মুহূর্তে ঘটনাস্থলে হাজির হয় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল রায় সহ অন্যান্য কংগ্রেসের নেতৃবৃন্দ। পুলিশের সাথে দীর্ঘক্ষণ আলোচনার পর গ্রেপ্তার হওয়া যুবক-যুবতীদের গাড়ি থেকে নামিয়ে আনে কংগ্রেস নেতৃবৃন্দ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*