আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট || শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার উপস্থিতিতে বিভিন্ন জেলার বিধায়ক, পুর ও নগর চেয়ারম্যান এবং দলের পদাধিকারীগণদের নিয়ে কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন ভারতীয় জনতা পার্টি সিপাহীজলা (দক্ষিণ) জেলার কোর কমিটির, সিপাহীজলা (উত্তর) জেলার কোর কমিটির এবং ভারতীয় জনতা পার্টি গোমতী জেলার কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংশ্লিষ্ট জেলায় সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি জেলায় সাংগঠনিক বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়।
এদিনের এই বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের উপ-মূখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ, সংশ্লিষ্ট জেলার মন্ত্রী, বিধায়ক, পুর ও নগর চেয়ারম্যান এবং দলের পদাধিকারীগণ।
