শিল্পনগরী পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী, বৈঠক করেন শিল্পপতিদের সাথে

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট || শনিবার বোধজংনগ স্থিত শিল্প নগরী সফর করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন তিনি শিল্পনগরী পরিদর্শন করেন। কথা বলেন শিল্পপতিদের সঙ্গে। পৃথক পৃথক ভাবে বৈঠক করেন শিল্পপতি ও আধিকারিকদের সঙ্গে। এদিন বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, শিল্প নগরীতে ১২০টি কারখানার মধ্যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে ৬৯টি কারখানা। ৫০টি কারখানাই বন্ধ। এই অবস্থার জন্য বৈঠক করে সমস্যা চিহ্নিত করে তা সমাধান করে পুনরায় চালু করারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মাইক্রো ও স্মল শিল্প উদ্যোগীদের আরও বেশী করে উৎসাহিত করতে হবে বলে জানান তিনি।

মুখ্যমন্ত্রী ছাড়াও এদিন উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, দপ্তরের সচিব, টি আই ডি সি-‘ চেয়ারম্যান টিঙ্কু রায় সহ অন্যান্যরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*